বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগেই বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে। তবে পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।
