শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশিদের জন্য চীনা ভিসা প্রক্রিয়ায় নতুন নিয়ম

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৭:৪১ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করেছে ঢাকার চীনা দূতাবাস।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে আবেদনকারীদের অনলাইনে ফর্ম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

প্রাথমিক যাচাই শেষে ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। সংশোধন বা পরিপূরক নথি চাইলে তা দ্রুত জমা দিতে হবে। ভিডিও সাক্ষাৎকারের তারিখ পেলে আবেদনকারীকে দূতাবাসে গিয়ে সাক্ষাৎকার দিতে হবে।

যাদের আবেদন প্রাথমিকভাবে অনুমোদিত হবে, তারা বা তাদের প্রতিনিধি পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জমা দেবেন এবং আঙুলের ছাপ ও ফি জমা দিতে হবে। তবে ১৪ বছরের কম, ৭০ বছরের বেশি বা যারা আগে আঙুলের ছাপ দিয়েছেন, তাদের ক্ষেত্রে ছাড় থাকবে।

সাধারণ প্রক্রিয়ায় ৪ কর্মদিবসে এবং জরুরি প্রক্রিয়ায় ৩ কর্মদিবসে ভিসা পাওয়া যাবে। এজেন্সির মাধ্যমে আবেদন করলে প্রাথমিক পর্যায়ে প্রত্যাখ্যাত হলে ৩ দিনের মধ্যে কাগজপত্র সংশোধন করে জমা দিতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন