ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এবার প্রথমবারের মতো আইটেম গানে হাজির হচ্ছেন। তবে কোনো সিনেমায় নয়, দীপ্ত টিভির নতুন ধারাবাহিক ‘খুশবু’-র প্রথম পর্বেই দেখা যাবে তাকে আইটেম গানে। সেখানে তিনি ঢাকাই সিনেমার নায়িকা তিতলি মির্জার চরিত্রে অভিনয় করেছেন।
সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর সংগ্রামের গল্পের পাশাপাশি গার্মেন্টসকর্মী নারীদের জীবন ও সিনেমা জগতের আড়ালের নানা দিক তুলে ধরা হবে।
ধারাবাহিকটিতে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা ও মাইমুনা ফেরদৌস মমসহ অভিজ্ঞ অভিনয়শিল্পীরা অভিনয় করছেন।
