শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও আভিযান বাড়ানো হয়েছে। বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার ১৫ সেপ্টেম্বর এ তথ্য জানানো হয়।

বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তিন মাসে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১ হাজার ৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি ০১৭৬৯৬০০৫৫৫ নাম্বারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন