শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৬:২৪ পিএম
webnews24

 

২৪ ঘণ্টা অনলাইন : ১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন নুরুল হক নুর। এখন তিনি মিডিয়ার সামনে কথা বলতে পারবেন না। তার অন্য একটি হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন নুরুল হক নুর। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে ও পরে কেবিনে ভর্তি ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন