শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় বিশ্বকর্মা ও মনসা পূজা অনুষ্ঠিত

প্রকাশিত - ১৭ সেপ্টেম্বর, ২০২৫   ০২:০৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা। আজ বুধবার সকালে শহরের পলাশপোলের গুড়পুকুর পাড়ের বটতলাস্থ মনসাতলায় মন্দির কমিটির আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়।

পূজা উপলক্ষে পলাশপোল মোড়ে দূর-দূরান্ত থেকে আসা দোকানিরা নানা পসরা ও মিষ্টি-মিঠাই সাজিয়ে বসেন। তবে, সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতিবছরের এই দিনে সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন হয়ে থাকে। তবে এ বছর মেলার কোনো উদ্যোগ নেয়নি সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ। ফলে হচ্ছে না এবার ঐতিহ্যবাহী গুড়পুকর মেলা।

এদিকে, সচেতন মহল ও নাগরিক সমাজের দাবি, সাতক্ষীরার প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আজ বিলুপ্তির পথে। তাই প্রতিবছর ছোট পরিসরে হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে এ ঐতিহ্যকে ধরে রাখার আহ্বান জানান তারা। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, জাতীয়ভাবে যে কোনো মেলা নিষিদ্ধ থাকায় গুড়পুকুর মেলার অনুমতি দেওয়া হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...