শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বিজিবি

প্রকাশিত - ১৮ সেপ্টেম্বর, ২০২৫   ০১:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সাতক্ষীরার মাদরা সীমান্তের তেতুলতলা এলাকায় আজ বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানান।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৩ বিজিবির একটি দল জানতে পারে, মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি'র মধ্যবর্তী তেতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে। সকাল নয়টার দিকে দলটি এক সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে গমন করতে দেখে তাকে ধাওয়া করলে সে হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই ব্যাগ তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার ইউএস ডলার উদ্ধার করে। উদ্ধারকৃত ডলারের বর্তমান মুদ্রামান ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ডলার আদালতের আদেশক্রমে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...