শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

করণের প্রস্তাব ফিরিয়ে দিলেন কাজল কন্যা, মা বললেন ‘সিদ্ধান্ত ওর’

প্রকাশিত - ১৮ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের বহু তারকাসন্তানদের চলচ্চিত্র জগতে এনেছেন করণ জোহর। আলিয়া ভাট থেকে শুরু করে অনন্যা পাণ্ডে বা জাহ্নবী কাপুর, অনেকেই আছেন তালিকায়। সে তালিকায় কাজল ও অজয় দেবগন কন্যা নাইসা দেবগনকে নিয়েও এমন পরিকল্পনা ছিলো পরিচালকের।সম্প্রতি এক সাক্ষাৎকারে  কাজল নিজেই জানালেন সেই কথা। জানান, নাইসার জন্য করণ জোহর নিজে থেকেই কল করেছিলেন কাজলের কাছে। কিন্তু নাইসা জানিয়েছেন, তার এখনই অভিনয়ে আসার পরিকল্পনা নেই।

এ নিয়ে কাজল বলেন, ‘ও যা করতে চাইবে, আমাদের জানাবে। আমরা পুরোপুরি ওর পাশে আছি।’ কাজল আরও জানান, মা হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি তার দুই সন্তান নাইসা ও যুগকে সম্মান করেন। তাদের রসবোধ, ব্যক্তিত্ব ও মেজাজের প্রশংসা করে অভিনেত্রী জানান, সন্তানদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেবেন কাজল।  চলচ্চিত্রে আসা নিয়ে গুঞ্জন থাকলেও অজয় কন্যা নাইসা বর্তমানে পড়াশোনাতেই মনোযোগী। এ বছর সুইজারল্যান্ডের গ্লিওন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন থেকে স্নাতক সম্পন্ন করেছেন। সেই বিশেষ মুহূর্তে পুরো দেবগন পরিবার উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে কাজল লিখেছিলেন, ‘এটি তার জীবনের গর্বের মুহূর্ত।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন