শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৫   ০১:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় শাহজাহান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত শাহজাহান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান। পরে পুলিশ তার পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে।  জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...