শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৫   ১০:২০ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। আগামী ৩০ সেপ্টেম্বর বিকেলে তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

শনিবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের পিআরও পবন চৌধুরী এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বার্তায় বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আজ রাতের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। আগামী ৩০ সেপ্টেম্বর বিকেলে তার বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

এসময় কমিশন সংক্রান্ত যেকোনো তথ্য জানতে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন