শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বগুড়ায় ৫ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিত - ২২ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জেলার শেরপুর উপজেলায় একটি পুকুরপাড়ের মেশিন ঘর থেকে প্রায় পাঁচ মণ ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১২। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমন এলাকার সোনালি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। অভিযানে পুকুরের লিজ গ্রহীতা আবুল বাশার রুবেল (৫৫) ও বিক্রির সহযোগী আল আমিন (৪৮)কে গ্রেফতার করা হয়েছে। আবুল বাশার রুবেল শাহ বন্দেগি ইউনিয়নের শেরুয়া ফরেস্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিনের পুত্র। আল আমিন সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে রুবেল পুকুরটি লিজ নেন। গত বছর পুকুর সংস্কারের পর থেকে ওই এলাকায় অচেনা মানুষের যাতায়াত বেড়ে যায়। এরপরই রোববার বিকেলে র‌্যাব মেশিন ঘরে অভিযান চালায়। খড়কুটোর নিচে লুকানো অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। পুকুরের পাহারাদার হানিফ বলেন, ঘরটি দীর্ঘদিন খালি পড়ে ছিল। সেখানে মূর্তিটি রাখা হয়েছিল, কিন্তু স্থানীয়দের কেউ তা টের পাননি। র‌্যাব এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়। র‌্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...