শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ ধরায় আটক ৩

প্রকাশিত - ২২ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাগেরহাটে সুন্দরবনের সুপতি স্টেশনের বেতমোর নদীর কাছে খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, রায়েন্দা শরনখোলা উপজেলার সিদ্দিক পাহলোয়ানের ছেলে মো. খলিল ও মো. জাহিদ এবং ইসমাইল পাহলোয়ানের ছেলে আল আমিন। রোববার সন্ধ্যার দিকে ফরেস্ট টহল টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২টি রিপকর্ড ১০ ইসির বোতল, ৩৯ কেজি কাঠালী চিংড়ি ও ১টি খালপাটা জাল জব্দ করা হয়। তথ্য নিশ্চিত করে পূর্ব সুন্দরবন বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আটককৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...