শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

প্রকাশিত - ২২ সেপ্টেম্বর, ২০২৫   ০৭:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ২ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ সোমবার ২২ সেপ্টেম্বর কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টার দিকে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর ব্রিজের টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। 

এসময় ওই এলাকায় কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী সন্দেহজনক ৩টি ট্রাকে তল্লাশি করা হয়। এতে ৪০ লাখ ৬০ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু নারায়ণগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাকচালক ও সহকারীকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন