শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রকাশিত - ২৩ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকা থেকে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, দুইটি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। সোমবার ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি দল গোলচত্বর পাঁকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের মৃত জানে আলমের ছেলে আলী নেওয়াজ খোকন (৫৬) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার মৃত নিতাই চন্দ্র মন্ডলের ছেলে রিপন চন্দ্র মন্ডল (৫০)।  তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস) উসমান গণি। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য কাভার্ড ভ্যান করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...