শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

প্রকাশিত - ২৩ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:১০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মুন্সীগঞ্জ জেলা সদরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।  আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ পৌর সভার বাগমামুদারী পাড়ায় মেসার্স লাজ ফার্মা লিমিটেডকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ শাখা কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগমামুদালী পাড়ায় বাজার মনিটরিং করে। মনিটরিংকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে ভ্রাম্যমাণ আদালত মেসার্স লাজ ফার্মা লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা, সদর উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...