২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের রাউজানে হালদা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও বড়শি জব্দ করেছে প্রশাসন। এ সময় দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়। রাউজান সিনিয়র মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দকৃত তিন হাজার মিটার জাল ও বড়শি জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
