শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পটুয়াখালীর সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ৬ নম্বরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহিউদ্দিনের স্ত্রী মারজিয়া আকতার এ তথ্য নিশ্চিত করে জানান, কাজ শেষে ধানমন্ডির বাসায় ফেরার পথে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে আছেন।

পটুয়াখালী শহরের মুসলিম পাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মহিউদ্দিন আহম্মেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১৮ সালের পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডা. শফিকুল ইসলামকে পরাজিত করে টানা দুইবার মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি দু’বার পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...