শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রি করায় জরিমানা

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় ভেজাল সার বিক্রি ও মজুদ করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।  আজ বুধবার ২৪ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ায় অভিযান পরিচালিত হয়। সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে সার ও বীজের দোকান তদারকি করা হয়। 

এ সময় ভেজাল সার বিক্রি ও মজুদ করার দায়ে কামরুল হাসানের প্রতিষ্ঠান মেসার্স কামরুল ট্রেডার্সকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এর আগেও এ প্রতিষ্ঠানের গুদাম থেকে ৮ বস্তা নকল বাংলা টিএসপি সার জব্দ করা হয়। এ সময় বাজারে অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে সারের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক ক্রয়-বিক্রয়ে রশিদ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ, মানহীন বীজ ও সার বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...