শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত - ০১ অক্টোবর, ২০২৫   ১২:৩৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। একইসঙ্গে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুরে কাঁচপুর রাজস্ব সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজা তাছনিমের নেতৃত্বে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সোনারগাঁ থানা পুলিশ ও জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (ধারা ৬ক লঙ্ঘন ১৫(১)) অনুযায়ী গৃহীত এ অভিযানে বিসমিল্লাহ প্যাকেজিং থেকে ৪৯০ কেজি পলিথিন জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা এবং মেসার্স আরাফ স্টোর থেকে ৩৬ কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক অভিযানের বিষয়ে বলেন, আমাদের নিয়মিত পরিবেশ বিষয়ক অভিযান পরিচালিত হয়। পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...