শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

প্রকাশিত - ০১ অক্টোবর, ২০২৫   ০১:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশের সকল সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। আজ (বুধবার) ১ অক্টবর সকালে আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়েছে, ‘চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বুলেটিনে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সতর্কতা অবলম্বন করে চলাচল করতে হবে। বিশেষ আবহাওয়া বুলেটিনে উল্লেখ করা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দসমূহের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...