শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ

প্রকাশিত - ০১ অক্টোবর, ২০২৫   ০২:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কুমিল্লার সদর দক্ষিণের রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। আজ বুধবার ১অক্টবর দুপুরে বিষয়টি জানান কুমিল্লা ব্যাটালিয়নের মিডিয়া এনসিও মো. মুকুল মিয়া। বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে কুমিল্লার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে ১০ বিজিবির এ্যাডজুটেন্ট এর নেতৃত্বে বিজিবি, জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়। 

নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনার অংশ হিসেবে মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ৪ লাখ ৫৪ হাজার ৪০০ টি বিভিন্ন প্রকার বাজি মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। যার সর্বমোট বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত এসব বাজি পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...