শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আকস্মিক ঝড়ে লন্ডভন্ড নওগাঁ, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৫   ১০:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নওগাঁর বিভিন্ন উপজেলার ওপর দিয়ে আকস্মিক ঝড় বয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকালে জেলার পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর ও সদর উপজেলার ওপর দিয়ে প্রায় আধঘণ্টা ধরে এ ঝড় বয়ে যায়।এতে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের জমি। এ সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, বিকাল চারটার দিকে শুরু হওয়া ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও মেঘের গর্জনে চারদিক অন্ধকার হয়ে যায়। অসময়ে হঠাৎ এমন ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। বিশেষ করে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি, মহাদেবপুর উপজেলার বিলশিকারী, দেওয়ানপুর, ধামইরহাট ও সদর উপজেলায়সহ কয়েকটি এলাকার লন্ডভন্ড হয়ে পড়ে।

পত্নীতলা ফায়ার সার্ভিসের এক সদস্য বলেন, ‘আমরা মাতাজি রোড ও পুরাতন বাজারে পড়ে থাকা গাছ সরানোর কাজ করছি।’ জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...