শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হবে শিগগিরই: চিফ প্রসিকিউটর

প্রকাশিত - ০৫ অক্টোবর, ২০২৫   ০৩:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তাদের কাছে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এনডিএম নামের একটি রাজনৈতিক দল অভিযোগ দায়ের করেছে। ঐ অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্ত শুরু করা হবে। পুরোদমে তদন্ত শুরু হলে বোঝা যাবে দলটিকে বিচারের মুখোমুখি করার ব্যাপারটা কতদূর গড়াবে। চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘অভিযোগটি আমরা গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করছি। খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন