শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

প্রকাশিত - ০৬ অক্টোবর, ২০২৫   ০৩:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দুপুর ১২টার পর আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর আসে। জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট ও ডিইপিজেডের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...