শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন পাঞ্জাবি গায়ক

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৫   ০৩:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গত ২৭ সেপ্টেম্বর হিমাচলপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন এ শিল্পী। সেই সময় থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজবীর। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাশাপাশি ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন গায়ক। দুর্ঘটনার পরে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল তাকে। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়, দুর্ঘটনায় মাথা এবং মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছিল রাজবীরের। ভেন্টিলেশনে সাপোর্টে রাখা হয়েছিল তাকে। 

পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম রাজবীর জওয়ান্দার হিট গানের তালিকা সুদীর্ঘ। ‘কালি জওয়ান্দে দি’-সহ বেশ কয়েকটি পাঞ্জাবি ছবির গানের জন্যও তিনি পরিচিত।এদিকে কনসার্টের মাঝেই বন্ধু রাজবীরের জন্য আরোগ্য কামনা করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ। তার অনুরাগীদের রাজবীরের জন্য প্রার্থনার আবেদন করেছিলেন দিলজিৎ। দিলজিৎ বলেছিলেন, ‘রাজবীর অসাধারণ একজন মানুষ। আমার বিশ্বাস আজ পর্যন্ত কোনও বিতর্কে জড়ায়নি এবং সকলকে খুব ভালোবেসেছে। দয়া করে তার জন্য প্রার্থনা করুন। আমরা কারও জন্য প্রার্থনা করলে, ঈশ্বর সবসময় শোনেন। সকলকে ধন্যবাদ।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন