শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

নৌবাহিনীর অভিযানে টেকনাফ হতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত - ১১ অক্টোবর, ২০২৫   ০৬:১৪ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযানকালে মৌলভীপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসমূহের মধ্যে রয়েছে ১টি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, ১ রাউন্ড তাজা পিস্তল বল, ১টি দেশীয় শটগান, ৫ রাউন্ড শটগান তাজা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেশের দায়িত্বপূর্ণ একালাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...