শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

‘আমরা আর বাড়ি থেকে বাইরে যেতেই পারব না’

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৫   ০৫:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জীবনের অন্যতম সেরা সময় পার করছেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এই তারকা জুটি সম্প্রতি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাদের জীবনে নতুন অতিথি আসার খবর। প্রকাশ্যে এনেছেন বেবি বাম্পের ছবিও। এরপর থেকেই ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে কবে আসবে সেই বহু প্রতীক্ষিত শুভদিন? দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে জীবনের এই নতুন ইনিংস নিয়ে মুখ খুললেন হবু বাবা ভিকি কৌশল। শুধু তাই নয়, সাক্ষাৎকারে সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সময় সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এই অভিনব জার্নি প্রসঙ্গে ভিকি বলেন, ‘এটা সত্যিই অনবদ্য একটা অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। এটা সত্যি বলতে সবথেকে বড় আশীর্বাদ। তাই এই সময়টা আমরা ভীষণভাবে উপভোগ করছি। আমার তো মাঝেমধ্যে মনে হচ্ছে আমরা আর বাড়ি থেকে বাইরে যেতেই পারব না।’ জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকার জন্য এই সুন্দর সময়ে ক্যাটরিনাকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করছেন ভিকি। অভিনেতা জানান, বেশিরভাগ সময়টাই এখন তারা একসঙ্গে বাড়িতে কাটাচ্ছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, একরত্তির বেড়ে ওঠার কোনো মুহূর্ত তিনি চোখের আড়াল করতে চান না। আর সেই কারণেই আগামীতেও বেশিরভাগ সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে চান বলিউডের এই জনপ্রিয় তারকা। প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে ভিকি কৌশলের ভাই সানি জানিয়েছিলেন, এই খবরে তাদের পরিবারের সকলে যেমন ভীষণ খুশি, তেমনই খানিকটা নার্ভাসও বটে। দম্পতি শুরুতে সুখবরটি গোপন রাখলেও, ক্যাটরিনার ঢিলেঢালা পোশাক দীর্ঘদিন ধরেই ভক্তদের মনে জল্পনা উসকে দিয়েছিল। তবে এখন যে অপেক্ষার পালা শেষ হওয়ার পথে, তা ভিকির কথায় স্পষ্ট।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন