শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৫   ০৬:০৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : আগামীকাল ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ব খাদ্য দিবস। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হাত রেখে হাতে, উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে।’ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে (খামারবাড়ি, ঢাকা) অনুষ্ঠানটি উদযাপন করা হবে। অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কৃষি প্রযুক্তি উদ্ভাবন, এবং টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হবে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন