শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ০১:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬২.৫৭ শতাংশ। পাসের হারে এবার দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল বোর্ড। ২০২৪ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৮১.৮৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৯ দশমিক ২৮ শতাংশ। সেইসঙ্গে কমেছে জিপিএ-৫। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী এ ফলাফল ঘোষণা করেন। এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ২ হাজার ৪৯৩ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে। বরিশাল শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬১ হাজার ৪৮১ জন। এর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ২৩৯ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬০ এবং ছাত্রী পাসের হার ৭১ দশমিক ৪১ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৩২ জন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...