শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মুন্সীগঞ্জে ৩৭ কোটি টাকার জাল ও ইলিশসহ ১৪ জন আটক

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ০২:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জেলার শ্রীনগরে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৩৭ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও ৩৩ কেজি ইলিশসহ ১৪ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা, সেনাবাহিনী, মৎস্য অধিদপ্তর, পুলিশ ও আনসারের সমন্বয়ে শ্রীনগর থানার বাঘড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩৬ কোটি ৭৫ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ১ কোটি ৫ লাখ মিটার কারেন্ট জাল এবং ৩৩ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আটক ১৪ জেলেদের মধ্যে ৩ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১১ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...