শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত : আহত অন্তত ২০

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ১১:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাসযাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল  সাড়ে ১১ টার দিকে  এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইউরোলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পিছন দিক থেকে আসা অজ্ঞাত আরেকটি বাস ধাক্কা দিলে সামনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। আহত অবস্থায় অপর এক যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান জানান, দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...