শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অভিনয়ের বাইরে ভিন্ন এক কৃতি শ্যানন

প্রকাশিত - ১৭ অক্টোবর, ২০২৫   ১২:২৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অভিনয় ও চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি জনকল্যাণমূলক নানা কাজ করে যাচ্ছেন বলিউড তারকা কৃতি শ্যানন, যার সুবাদে জার্মানির বার্লিনে ‘বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে' অংশ নিলেন তিনি। ভারতীয় অভিনেত্রী হিসেবে কৃতি প্রথম এমন আয়োজনে অংশ নিলেন। 

সংবাদ প্রতিদিন জানিয়েছে, সম্প্রতি বার্লিনে ‘বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫’-এর মঞ্চে নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক বার্তা দিয়েছেন অভিনেত্রী কৃতি। সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বের জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে কথা হয় কম। এই মানসিকতায় পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে, নারীর স্বাস্থ্য অবহেলার বিষয় নয়।’

তিনি আরও বলেন, ‘পরিবারে নারীর স্বাস্থ্য সুরক্ষিত রাখলে তবেই তিনি সবার যত্ন নিতে পারবেন। নারী ছাড়া পরিবারের সবকিছু অসম্পূর্ণ। তাই নারীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে।' নারীর স্বাস্থ্য নিয়ে সচেতন জরুরি বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

ইঞ্জিনিয়ারিং পাস করে বলিউডে মন বসিয়েছেন কৃতি। অভিনয়, প্রযোজনার পাশাপাশি রয়েছে তার অন্য ব্যবসা। এখন তিনি ব্যস্ত পরিচালক আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক মে’ সিনেমার কাজ নিয়ে। ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে দক্ষিণ ভারতের আলোচিত অভিনেতা ধানুশকে। ‘তেরে ইশক মে’ মুক্তি পাবে আগামী ২৮ নভেম্বর।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন