শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শীঘ্রই প্রকাশ করবে সরকার

প্রকাশিত - ৩০ অক্টোবর, ২০২৫   ০৬:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাণিজ্য ও বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান আছে। সরকার তদন্ত কার্যক্রম শেষে রিপোর্ট প্রকাশ করবে। আজ বৃহস্পতিবার ৩০ অক্টোবর  সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহযোগিতা করার জন্য এসেছিলেন। আজই তারা দেশে ফিরে গেছেন। আগামী ২/৩ দিনের মধ্যে তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি।’ তিনি বলেন, তার্কিশ বিশেষজ্ঞ দলের প্রতিবেদন মূল নয়, আমাদেরটাই মূল প্রতিবেদন হবে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, বিকল্প উপায়ে এখন আমদানি পণ্য খালাস চলছে। দ্রুতই স্বাভাবিক হবে কার্যক্রম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন