শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

২০ বছরের বেশি জেল খাটা ৩৭ জন মুক্তি পাচ্ছেন

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৫   ০৬:০৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন ধরে থাকা বন্দিদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর বা তার অধিক সাজাভোগ করেছেন, তাদের মধ্যে ৩৭ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার। আজ (মঙ্গলবার) ৪ নভেম্বর কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপ‌রিদর্শক (মিডিয়া এবং উন্নয়ন) মো.জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দে‌শের বি‌ভিন্ন কারাগা‌রে থাকা ব‌ন্দি‌দের ম‌ধ্যে যে বন্দিদের তা‌দের সাজার মেয়াদ রেয়াতসহ ২০ বছর বা তার অধিক ভোগ ক‌রে‌ছেন সরকার মামলার প্রকৃ‌তি, কারা বাসকালীন সম‌য়ের আচরণ, কারা অপরাধ, বয়স ইত‌্যাদি বিষয় বি‌বেচনা ক‌রে সে সব বন্দির ম‌ধ্যে থেকে ৩৭ জনের সাজা মওকুফ ক‌রে  মু‌ক্তি প্রদা‌নের আদেশ জারি ক‌রে‌ছে। আদেশ প্রা‌প্তির পর থেকেই তা কার্যকর করা হ‌বে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন