শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঢাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৫   ০৮:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন  : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার ৯ নভেম্বর বিকেলে রাজধানীর গ্রিন রোডে ঢাকা-১০ আসনভুক্ত ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার হওয়ার আবেদন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, ‘যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা। কারণ, ভোটটা যেন অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। ভোটার হওয়ার পর দু’টি নির্বাচন হয়েছে ২০১৮ সালে এবং ২০২৪ সালে। এই সময়ে কেউই ভোট দিতে পারেনি। ভোট দিতে যেন পারি, সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোথা থেকে করবো এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ঢাকা থেকে করবো।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার। তারপরও দেখা যাক।’ আপনার জন্য কি বিএনপি আসনটা ফাঁকা রেখেছে? কোনো ধরনের আলোচনা চলছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমার কারো সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। কেউ কোনো আসন ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার জানার বিষয় নয়। ব্যক্তিগতভাবে আমার সিদ্ধান্ত, এককভাবেই নির্বাচন করবো।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন