শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি: বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৫   ০২:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। রোববার রাতে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ আমন্ত্রণপত্র সাবেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। সুলতান সালাউদ্দিন টুকু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করে তিনি তাঁর হাতে এ আমন্ত্রণপত্র তুলে দেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন