শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৫   ০৪:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের নাম ব্যবহার করে বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে মুম্বাইয়ে। ভুয়া অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের প্রলোভনে পড়ে এক আইনজীবী হারিয়েছেন পাঁচ লাখ রুপিরও বেশি। মুম্বাইয়ের ওরলি থানায় অভিযোগ করেছেন আইনজীবী শবনম মুহাম্মদ হুসেন সায়েদ (৪৫)। পুলিশের বরাতে জানা যায়, চলতি বছরের জুন মাসে সামাজিক মাধ্যমে একটি তথাকথিত আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দেখেন তিনি। বিজ্ঞাপনে নেহা কক্করকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখানো হয় এবং প্ল্যাটফর্মটিকে নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম হিসেবে প্রচার করা হয়।

ওই ভিডিও দেখে বিশ্বাস করেন শবনম। পরে তিনি প্ল্যাটফর্মটির প্রতিনিধিদের সঙ্গে টেলিগ্রাম, জুম ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেন। বিজয় ও জিমি ডিসুজা নামে দুই ব্যক্তি তাকে বিনিয়োগের পরামর্শ দেন এবং মোটা অঙ্কের মুনাফার প্রতিশ্রুতি দেন। জুন থেকে অক্টোবরের মধ্যে শবনম ধাপে ধাপে পাঁচ লাখ টাকার বেশি অর্থ পাঠান বিভিন্ন অ্যাকাউন্টে। কিন্তু বিনিয়োগের পর কোনো রিটার্ন না পেয়ে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এরপরই থানায় মামলা করেন। পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খুঁজে বের করতে অনলাইন লেনদেন, কল রেকর্ড ও জুম মিটিংয়ের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন