শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন হাসান মাসুদ

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০৫:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে গত ২৭ অক্টোবর রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। বর্তমানে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে খানিকটা গোপনীয়তা বজায় রেখেছে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ। 

তবে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, হাসান মাসুদ এখনো হাসপাতালেই চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হতে তার আরও বেশ কিছু দিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের একসময়কার পরিচিত মুখ হাসান মাসুদ জনপ্রিয়তা অর্জন করেন একের পর এক হিট নাটকে অভিনয় করে। দীর্ঘদিন ক্যামেরার সামনে অনুপস্থিত থাকার পর সম্প্রতি তিনি ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ দিয়ে অভিনয়ে ফিরেছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে সেই নাটকের শুটিং আপাতত স্থগিত রয়েছে। অভিনেতার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা। তারা দ্রুত অভিননেতার আরোগ্য কামনা করছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন