শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হাতিরঝিল এলাকায় লিফটের ফাঁক দিয়ে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০৫:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলঅইন : রাজধানীর হাতিরঝিল থানার উলন এলাকায় চারতলার লিফটের ফাঁক দিয়ে পড়ে আয়ান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটি শারীরিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর  বিকেল ৩টার দিকে আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জাহাঙ্গীর জানান, রামপুরার উলন এলাকার ২০০ নম্বর বাসার চারতলার লিফটের ফাঁক দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে আহত হয় আয়ান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আয়ান শারীরিকভাবে প্রতিবন্ধী। ওই বাসায় নতুন করে লিফট লাগানোর জন্য কাজ চলছিল। বাসার দরজা খুলে শিশুটি একাই বাইরে বেরিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে এই ঘটনাটি ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাপুলিশকে জানিয়েছি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন