শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দুইদিনেই বক্স অফিসে দাপট দেখাল অজয়ের ‘দে দে প্যায়ার দে টু’

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৫   ০৮:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেতা অজয় দেবগণের নতুন ছবি ‘দে দে প্যায়ার দে টু’ মুক্তির প্রথম দুই দিন থেকেই বক্স অফিসে বেশ দাপট ধরে রেখেছে। গত ১৪ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার প্রথম দুই দিনে সিনেমাটি আয় করে নিয়েছে ২১ কোটি রুপি। সিনেমাটিতে আরও রয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং ও অভিনেতা আর মাধবন।  ছবির প্রথম দিনের (শুক্রবার) সংগ্রহ ছিল ৮.৭৫ কোটি রুপি। এরপর সিনেমাটির আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়। মুক্তির দ্বিতীয় দিন, অর্থাৎ শনিবার, সিনেমাটি ১২.২৫ কোটি রুপি আয় করেছে। প্রথম দুই দিনের এই সংগ্রহ চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মধ্যে একটা আশাও তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, রোববারেও ছবিটি ভালো ব্যবসা করবে।

এই ছবিটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দে দে পেয়ার দে’ ছবির সিক্যুয়েল। আগের ছবিতে মধ্যবয়সী এক পুরুষের (অজয় দেবগণ) সঙ্গে এক তরুণীর (রাকুল প্রীত সিং) প্রেমের গল্প এবং পারিবারিক জটিলতা দেখানো হয়েছিল। এবারের কিস্তিতে অজয়ের চরিত্রটি রাকুল প্রীতের বাবা-মায়ের কাছে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। ছবিটিতে রাকুল প্রীতের বাবার চরিত্রে অভিনয় করছেন আর. মাধবন। তিনি তার মেয়ের সঙ্গে অজয়ের সম্পর্ক মেনে নিতে না পেরে নানা কৌশল অবলম্বন করেন। তাদের এই সম্পর্কের টানাপোড়েনই হাস্যরস ও নাটকের জন্ম দিয়েছে। ছবিটির গানগুলো মুক্তির আগেই দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন