শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

৪৯০ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে আনা হবে এক কার্গো এলএনজি

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৫   ০৫:১৭ পিএম
webnews24

২৪ঘন্টা  অনলাইন : আজ (মঙ্গলবার)১৮ নভেম্বর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, পেট্রোবাংলা থেকে ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পার্সেস এগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৪টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৪টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১১.৬৪ মার্কিন ডলার হিসেবে কেনার সিদ্ধান্ত হয়। এতে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আনতে মোট ব্যয় হবে ৪৮৯ কোটি ৮৮ লাখ ১২ হাজার ২৬২ টাকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন