শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

টঙ্গীতে আগুনে পুড়লো ৬টি বস্তার গোডাউন

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৫   ১০:৪৮ পিএম
webnews24

দেশকন্ঠ   অনলাইন : গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ৬টি চটের বস্তার গোডাউনের মালামাল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, টঙ্গী বাজারের চটের বস্তার গোডাউনের একটি ঘরে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মুহূর্তে পার্শ্ববতী চটের গোডাউনে ছড়িয়ে পড়ে। 

আগুন লাগার সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পৌনে এক ঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। তবে আগুনে পুড়ে যায় ৬টি চটের বস্তা গোডাউনের মালামাল। টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহিন আলম জাহান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ণয় করা হবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...