শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

রমনা ভবনের পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত - ১৯ নভেম্বর, ২০২৫   ০১:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মার্কেটটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত ১২টা ৩৫ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে রমনা ভবনের পাশের মার্কেটটির তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ইউনিটগুলো দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন