শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ভূমিকম্পে ঘোড়াশাল রেল সেতুর দুটি পিলারে ফাটল

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ১০:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : গত শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর শনিবার দ্বিতীয় দিনে ৩.৩ ও ৪.৩ মাত্রার দুই দফায় ভূমিকম্পের ফলে নরসিংদীর ঘোড়াশাল রেল (পুরাতন) পিলারের দুই ও তিন নম্বরে ফাটল দেখা দিয়েছে। শনিবার (২২ নভেম্বর রাতে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে প্রশাসনকে খবর দেয়া হয়। তবে এই ফাটলের ফলে ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটছেনা। স্বাভাবিকভাবেই চলাচল করছে ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট সহ পূর্বাঞ্চলিয় রেল যোগাযোগ। 

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, সেতুর ঘোড়াশাল অংশের ২ ও ৩ নম্বর পিলারে ছোট ফাটল দেখা দিয়েছে। খবর পাওয়া মাত্রই আমরা পূর্বাঞ্চলীয় রেল বিভাগের সাথে যোগাযোগ করেছি। ইতিমধ্যেই প্রথমিকভাবে পরিদর্শন করা হয়েছে। ঊর্ধতন কর্তৃপক্ষ সরেজমিনে এসে যাচাই করে ব্যবস্থা নেবেন। তবে বর্তমানের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...