শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নাটোরে উদ্বৃত্ত দুধ উৎপাদন

প্রকাশিত - ২৭ নভেম্বর, ২০২৫   ১২:০৮ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : খামারিদের উদ্যোগ ও প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ এবং প্রযুক্তি সরবরাহসহ উন্নয়নমূলক নানা পদক্ষেপ গ্রহণ করায় নাটোরে দুধের উৎপাদন বেড়েছে। বর্তমানে জেলায় এক লাখ ৬৪ হাজার টন দুধ উদ্বৃত্ত থাকছে।জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, ২০২২-২৩ অর্থ বছরে জেলায় দুই লাখ ৭৯ হাজার টন দুধ উৎপাদন হয়। বিগত তিন বছরে দুধের উৎপাদন ক্রমশ বেড়ে বর্তমানে হয়েছে তিন লাখ ৫০ হাজার টন। জেলার মোট জনসংখ্যা ১৮ লক্ষ ৫৯ হাজার ৯২২ জন। বাৎসরিক জনপ্রতি ৪০৫ মিলি হিসেবে জেলায় দুধের চাহিদা এক লাখ ৮৫ হাজার টন। অর্থাৎ চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকছে এক লাখ ৬৪ হাজার টন দুধ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সেলিম উদ্দীন বলেন, লাভজনক হওয়ায় জেলায় ডেইরি খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। প্রাণিসম্পদ বিভাগ ডেইরি খামারিদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করছে। সরকারের এসব উদ্যোগের সুফল হিসেবে নাটোর দুধ উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে।

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...