শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সাতকানিয়ায় শ্রমিক সেজে কাজ করা ২২ রোহিঙ্গা আটক

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ০৪:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শ্রমিক সেজে কাজ করা ২২ রোহিঙ্গাকে আটক করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।  শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে ছদাহা ও কেওচিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ছদাহা ইউনিয়নে অভিযান চালানো হয়। সেখান থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করা ১০ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকার একটি ইটভাটা থেকে আরও ১২ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, আটক হওয়া রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে এসে বিভিন্ন পেশায় কাজ করছিলেন। তাদেরকে পুলিশের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...