শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

‘আমার সন্তানদের রেহাই দিন’

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ০৫:৫১ পিএম
webnews24

 

২৪ ঘণ্টা অনলাইন : বিচ্ছেদ এবং আইনি জটিলতার জেরে বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। দীর্ঘদিন ধরেই তার বিবাহবিচ্ছেদের খবর নিয়ে সংবাদমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।  স্বামী পিটার হাগের সঙ্গে চলমান আইনি লড়াইয়ের খবর প্রকাশ করার সময় সন্তানদের ছবি না ছাপানোর জন্য গণমাধ্যমকে আন্তরিক অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় সেলিনা বলেন, ‘আমার স্বামীর সঙ্গে আইনি লড়াই চলছে। সেই খবর প্রকাশের সময় আমার সন্তানদের ছবি দয়া করে সামনে আনবেন না। ওদের অন্তত রেহাই দিন।’ পিটার হাগ এবং সেলিনা জেটলি ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১২ সালে তাদের প্রথম যমজ সন্তান হয়। এরপর ২০১৭ সালে এই দম্পতির দ্বিতীয়বার যমজ সন্তান হয়। যদিও দ্বিতীয় যমজদের একজনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। বর্তমানে এই দম্পতির তিন সন্তান রয়েছে। এদিকে নিজের ব্যক্তিগত জীবনের এই কঠিন পরিস্থিতিতে একাকী একজন নারীর লড়াই নিয়ে মুখ খুলেছেন সেলিনা। তিনি লেখেন, ‘একাকী এক নারী বিদেশে আইনি লড়াই লড়ছে! কারণ, তার নিজের বলতে কেউ নেই। মা-বাবা বা স্বামী যিনি আজীবন আগলে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও নেই।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন