শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মনোজের ৫৬ বছরেও তারুণ্য ধরে রাখার রহস্য ফাঁস!

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ০৬:০৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলঅইন : ৫৬ বছর বয়সেও সুঠাম ও ছিপছিপে শারীরিক গঠনের রহস্য ফাঁস করলেন ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী। দীর্ঘ ১৪ বছর ধরে তিনি রাতে খাবার খান না তিনি। কারণ দুপুরে খাবারের পরই তার বাড়ির রান্নাঘরে তালা দিয়ে রাখেন অভিনেতা।  সম্প্রতি এক সাক্ষাৎকারে তার এমন জীবনযাপনের রহস্য ফাঁস করলেন ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতা। মূলত, ফিটনেস বজায় রাখা এবং শরীর সুস্থ রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দিনের বেলায় নাশতা ও দুপুরের খাবার পর্যাপ্ত পরিমাণে খেলেও, বিকেল ৩টার পর থেকে পরবর্তী ১২ ঘণ্টা তিনি আর কিছু মুখে দেন না।

মনোজ বাজপেয়ী জানান, তিনি তার দাদুকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। দাদুর মতো ছিপছিপে শরীর ধরে রাখার ইচ্ছাতেই তিনি রাতের খাবার এড়িয়ে চলেন। তিনি বলেন, 'প্রায় ১৪ বছর ধরে রাতে আমি খাই না। দুপুরে খাবারের পর আমাদের বাড়ির রান্নাঘর বন্ধ হয়ে যায়।' তবে তার মেয়ে বাড়িতে এলে নৈশভোজের এই নিয়মের ব্যতিক্রম হয়। 'ফ্যামিলি ম্যান' ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। ৫৬ বছর বয়সেও তার তারুণ্য ধরে রাখার পেছনে এই জীবনযাপন পদ্ধতিকেই মূল কারণ বলে মনে করছেন অনেকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন