শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

চকবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ০৬:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলঅইন : রাজধানীর চকবাজার থানাধীন উর্দু রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে মো. জুয়েল (৪৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া একটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিজস্ব এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জুয়েলের সহকর্মী মো. মানিক জানান, জুয়েল ওই ভবনে রড দিয়ে রিং বানানোর সময় অসাবধানবশত উপর থেকে নিচে পড়ে যায়। পরে আমরা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, নিহত জুয়েল বগুড়া জেলা আদমদিঘি থানার নরশেদপুর গ্রামের মোহাম্মদ ইউনুস মিয়ার ছেলে ছিল। বর্তমানে উর্দু রোডের ওই নির্মাণাধীন ভবনে থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...