শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সচিবালয়ের নতুন ভবনে ধোঁয়া, ফায়ার অ্যালার্মে আতঙ্ক

প্রকাশিত - ৩০ নভেম্বর, ২০২৫   ০৫:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবনের (১ নম্বর ভবন) ১০ম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় ভবনজুড়ে বারবার বাজতে থাকা ফায়ার অ্যালার্মের পর ওই ভবনের লোকজনকে দ্রুত নিচে নেমে আসতে দেখা গেছে।  রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে শুরু কাজ করে এবং কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসে। রবিউল নামে সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, হঠাৎ করেই ফায়ার হুইসেল বাজতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে আমরা ১০ তলার দিক থেকে ধোঁয়া উঠতে দেখেছি। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি।

আরেক কর্মচারী জানান, আমরা প্রথমে মনে করেছিলাম নরমাল ধোঁয়া হতে পারে। পরে দেখি বড় আকারে ধোঁয়া উড়ছে। সবাই দ্রুত ভবন থেকে নেমে পড়েছি। এখনও ঠিক কী হয়েছে তা কেউ বলতে পারছি না।  ঘটনার পর ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা নিচে নেমে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন। এ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছিল। দুপুর ২টার দিকে সচিবালয়  জনপ্রশাসনের ১০ম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন